ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

ঈদে যাতায়াত হবে আগের চেয়ে বেশি স্বচ্ছন্দ ও নিরাপদ: সড়কমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদে মানুষের যাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। ট্রাফিক বিভাগ, নৌ পুলিশ, কোস্ট গার্ড, আনসারসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে মাঠে থাকবে বলে তিনি জানান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। ঈদ উপলক্ষে পরিবহন ভাড়া বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই। কেউ বাড়তি ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজির বিষয়ে মন্ত্রী বলেন, এ ধরনের অপরাধের নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এর প্রমাণ হিসেবে বন্দরে লাইটার জাহাজে গম খালাস বন্ধ রাখার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও উল্লেখ করেন সড়ক পরিবহনমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
৪৮ বার পড়া হয়েছে