ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

উড়োজাহাজ দুর্ঘটনায় ভাই হারালেন বিক্রান্ত ম্যাসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় ভাইকে হারালেন টুয়েলভথ ফেল খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার পাঁচ মিনিটের মাথায় এক মেডিকেল হোস্টেলের ওপর বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বিমান।

সূত্রে জানা যায়, বিধ্বস্ত সেই বিমানের সহকারী পাইলট ক্লাইভ কুন্দর বিক্রান্তের চাচাতো ভাই। ভাইয়ের মৃত্যুতে চাচা এবং তার পরিবারকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সমবেদনা জানিয়েছেন বিক্রান্ত।

বিক্রান্ত তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ আহমেদাবাদে অকল্পনীয় ট্র্যাজিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে সমবেদনা জানাই। আমার চাচা ক্লিফোর্ড কুন্দর তার ছেলেকে হারিয়েছেন জেনে আরও কষ্ট পেয়েছি।

তিনি আরও লিখেছেন, ‘ওই বিমানে ফার্স্ট অফিসার অপারেটিং ছিলেন ক্লাইভ। চাচা তোমাকে এবং তোমার পরিবারকে ঈশ্বর শক্তি দিন। যারা স্বজন হারিয়েছেন, তাদেরও শক্তি দিন।’

উল্লেখ্য, বৃহস্পতিবার ১২ জুন) দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ২৪২ আরোহী নিয়ে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
১১৬ বার পড়া হয়েছে