ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

এনআইডি সংশোধন : চার লাখ আবেদনের নিষ্পত্তি দ্রুতই, দুদক অভিযানে আটক ২

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এনআইডি সংশোধন : চার লাখ আবেদনের নিষ্পত্তি দ্রুতই, দুদক অভিযানে আটক ২।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) সংশোধনে প্রায় চার লাখ আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে জানিয়েছেন সংশ্লিষ্ট অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। এদিকে নির্বাচন কমিশনে (ইসি) অভিযানে এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পায় দুদক। অভিযানে দুই দালালকে আটকও করে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান অনুবিভাগের মহাপরিচালক ও দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।

এ সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, সংশোধন যোগ্য লাখ লাখ এনআইডি পড়ে থাকায় এর সুযোগ নিয়েছেন দালাল থেকে শুরু করে ইসির কর্মকর্তা-কর্মচারীরা। আগামী তিন মাসের মধ্যে এসব সমাধানের আশ্বাস দেন।
 
এনআইডি মহাপরিচালক আরও বলেন, ঘুষ লেনদেনের ব্যাপারে কমিশনের কেউ জড়িত প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে জাতীয় পরিচয়পত্র ছাড়াও (এনআইডি) বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
দুপুরে অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দুদকের একটি টিম অভিযানে যায়। সংস্থাটির সহকারী পরিচালক আসিফ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে কার্যালয়ে প্রবেশের আগে তারা রেকি করেন।  
 
দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের দফতরে অভিযানে নানা বিষয় তুলে ধরেন। এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পায় দুদক বলেও গণমাধ্যমকে জানানো হয়।
 
এর আগে তিনি সাংবাদিকদের আরও বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, এনআইডি সেবায় হয়রানি, দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হবে। এনআইডি সেবায় হয়রানি ও ঘুষ বাণিজ্যের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান করতে এসেছি।

এদিকে এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগসহ বিভিন্ন অনিয়মে ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
আজ নির্বাচন কমিশন কার্যালয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্টসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে কোটি কোটি টাকা ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর অভিযানে দুদক।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
১৫১ বার পড়া হয়েছে