ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে খালেদা জিয়া, বিশেষজ্ঞদের নজরদারিতে চিকিৎসা চলছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর চিকিৎসা দেখভাল করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা এবং দেশি-বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে তাঁকে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ১৫ অক্টোবর তিনি এক দিনের জন্য একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেবারও তাঁর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত সমস্যা ছাড়াও চোখের জটিলতাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১২১ বার পড়া হয়েছে