ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

কক্সবাজারে সেন্টমার্টিনমুখী জাহাজে অগ্নিকাণ্ড, প্রাণ গেল এক ক্রুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের একটি জাহাজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে জাহাজের একজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটি ঘাটে ভেড়ানোর সময় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। অল্প সময়ের মধ্যেই আগুন জাহাজজুড়ে ছড়িয়ে পড়ে। সে সময় নাবিকসহ মোট ১৬ জন জাহাজে অবস্থান করছিলেন।

ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই জাহাজটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় স্পিডবোট ও ট্রলারের মাধ্যমে নাবিক ও অন্যান্য ক্রুদের উদ্ধার করা হয়।

পরে ফায়ার সার্ভিস জাহাজ থেকে নুর কামাল নামে এক ক্রু সদস্যের মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১০০ বার পড়া হয়েছে