ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

কঙ্গোয় জাতিসংঘ মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট যাত্রা শুরু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটে নতুন কন্টিনজেন্ট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রথম দফায় ৬২ জন শান্তিরক্ষীর মধ্যে ৩৫ জন সদস্য ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশে রওনা দেন। অবশিষ্ট ২৭ জন শান্তিরক্ষী আগামী ২ ফেব্রুয়ারি দেশটি অভিমুখে যাত্রা করবেন।
নতুন এই কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ। শান্তিরক্ষীদের সফল মিশন কামনায় বিমানবন্দরে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
৯০ বার পড়া হয়েছে