ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের ঢল রাজপথে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

কুমিল্লা বিভাগ গঠনের দাবিতে শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে দলবদ্ধভাবে যোগ দেন। কেউ হাতে জাতীয় পতাকা, কেউ কণ্ঠে স্লোগান—সব মিলিয়ে পুরো নগরী দাবির মিছিলে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিকভাবে কুমিল্লা অঞ্চল শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনে অগ্রগামী। বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার ৪২টি আঞ্চলিক দপ্তর এখান থেকেই পরিচালিত হচ্ছে, তবু বিভাগ ঘোষণায় বিলম্বের কারণ অজানা।
তারা অভিযোগ করেন, ‘অদৃশ্য মহল’ এ উদ্যোগ বারবার ব্যাহত করছে।

বক্তাদের মতে, কুমিল্লা বিভাগ কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি প্রশাসনিক প্রয়োজন। উন্নয়ন ত্বরান্বিত করা ও জনসেবা সহজ করতে এ দাবি এখন সময়ের দাবি।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা প্রধান সড়কগুলোতে মিছিল করেন, যেখানে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও তাদের প্রতি সংহতি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৮০ বার পড়া হয়েছে