ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

কুমিল্লা-৩ আসনে নির্বাচনের প্রস্তুতি: আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ২৪ ডিসেম্বর কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার আইনজীবী সহকারী রমজানুল করিম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি কিছুদিন গোপন থাকলেও শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তা নিশ্চিত হয়।
এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানান, আসিফ মাহমুদ তার জাতীয় পরিচয়পত্র পাঠানোর পর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তিনি আশা প্রকাশ করেন, আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী এবং মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুর রহমান জানান, জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকেই মনোনয়নপত্র নেওয়া হয়েছে।
রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র রেজিস্টার অনুযায়ী, আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা মুরাদনগর উপজেলার আকবপুর হিসেবে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি ওই আসনে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন এবং প্রচারণাও চালাচ্ছেন। তবে মুরাদনগর আসনে নির্বাচন করার বিষয়ে তার সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপি সর্বাধিক ২৭টি, জামায়াত ১১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ২১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১২২ বার পড়া হয়েছে