ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

কুয়ালালামপুরে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল মালয়েশিয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

৪৭তম আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ইসরাইলের প্রতি তার প্রকাশ্য সমর্থনের প্রতিবাদে কুয়ালালামপুরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন।

ইন্ডিপেন্ডেন্স স্কয়ার ও আমপাং পার্কের সামনে ট্রাম্পবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড হাতে মানুষ জড়ো হয়। তাদের অনেকের হাতে লেখা ছিল— “ফ্রি প্যালেস্টাইন” ও “আমাদের সময়ের হিটলার ট্রাম্প”।

বিক্ষোভে অংশ নিতে কেলানতান প্রদেশ থেকে শত শত কিলোমিটার পাড়ি দেন আসমা হানিম মাহমুদ। তিনি বলেন, “গাজায় ইসরাইলের বর্বরতার পেছনে ট্রাম্পেরই মদদ রয়েছে, এটি খুব পরিষ্কার।”

মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা জানায়, অন্তত দেড় হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন।

উল্লেখ্য, ইসরাইলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। যদিও এ মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, তবে এরপরও ইসরাইল তা একাধিকবার ভঙ্গ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১১:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
১৭৮ বার পড়া হয়েছে