ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবা করার সুযোগ পান।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে এসব কথা বলেন তিনি। ফখরুল জানান, গত দুই দিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা বৃহস্পতিবার রাতে তাঁর শারীরিক অবস্থা ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে জানিয়েছেন।

মহাসচিব আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নির্যাতন ও কারাবরণ সত্ত্বেও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে গেছেন। তাঁর সুস্থতা কামনায় সকলের প্রতি দোয়া করার আহ্বান জানান তিনি।

এদিকে, জুমার নামাজের পর শুক্রবার সারাদেশে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। গত রোববার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত ১৫ অক্টোবর এক দিনের জন্য একই হাসপাতালে ভর্তি হয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা ছাড়াও নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপার্সন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
৮৩ বার পড়া হয়েছে