ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে শোকসভা, শুক্রবার সংসদ ভবনে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে শোকসভার আয়োজন করেছে নাগরিক সমাজ। আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে অধ্যাপক মাহবুব উল্লাহ এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ শোকসভাকে ঘিরে কঠোর নিয়মকানুন আরোপ করা হয়েছে এবং সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিদেশি মিশনের প্রতিনিধিদের উপস্থিতিও প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজক কমিটি জানিয়েছে, শোকসভায় কেবল আমন্ত্রিত পেশাজীবী প্রতিনিধিরাই বক্তব্য দেবেন; কোনো রাজনৈতিক দলের নেতা বক্তব্য রাখবেন না। অংশগ্রহণকারীদের জন্য নির্দিষ্ট কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সেলফি তোলা, হাততালি দেওয়া কিংবা দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ থাকবে। সবাইকে সাদা ও কালো রঙের পোশাক পরিধান করে আসতে অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানস্থলের গেট দুপুর ১২টায় খুলবে। প্রবেশের জন্য গেট নম্বর ৬ ব্যবহার করতে হবে এবং বের হওয়ার জন্য নির্ধারিত আসাদ গেট। গেট নম্বর ১ ও ১২ দিয়ে আগত অতিথিদের গাড়ি পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করতে হবে। তবে গেট নম্বর ১২ (বকুলতলা গেট) দিয়ে কেবলমাত্র পায়ে হেঁটে প্রবেশের অনুমতি থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৮০ বার পড়া হয়েছে