ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

গাইবান্ধায় কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মনজু মিয়া গ্রেপ্তার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মো. মনজু মিয়াকে পুলিশ আটক করেছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ৫৫ বছর বয়সী মনজু মিয়া কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং লালচামার গ্রামের মৃত কাজীম উদ্দিন সরকারের ছেলে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মনজুকে আটক করে পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সদর থানার ওসি শাহীনুল ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট সেই বরখাস্তের আদেশ স্থগিত করলে তিনি পুনরায় দায়িত্বে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে