ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুর নগরী থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে নগরীর মডার্ন মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায় যে তিনি আজিজার রহমান, যিনি গাইবান্ধা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজার রহমান বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইয়ের সময় তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। পরে তিনি ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান। সেখান থেকে কুড়িগ্রামগামী একটি বাসে করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, যাত্রাপথে সিরাজগঞ্জ এলাকায় একটি অজ্ঞান পার্টির চক্রের কবলে পড়েন তিনি। চক্রটি তাকে ডিম খাওয়ানোর মাধ্যমে অজ্ঞান করে এবং রংপুরের মডার্ন মোড়ে নামিয়ে দিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে তাজহাট থানায় নিয়ে যায় এবং বিষয়টি নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৮৮ বার পড়া হয়েছে