ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

গাজায় আটক জিম্মিদের সহায়তায় রেড ক্রসকে এগিয়ে আসার অনুরোধ নেতানিয়াহুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের সহায়তার জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির পথ না নেওয়ার অভিযোগ করেছেন এবং জিম্মিদের জন্য খাদ্য ও ওষুধ সরবরাহের ওপর জোর দিয়েছেন।

নেতানিয়াহুর এই আহ্বান এমন সময় এসেছে, যখন হামাস এবং প্যালেস্টাইন ইসলামিক জিহাদ সম্প্রতি দুই দুর্বল ও ক্ষীণদেহ জিম্মির ভিডিও প্রকাশ করে। ভিডিওটি প্রকাশের পর ইসরায়েলের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাতে তেলআবিবে হাজার হাজার মানুষ একটি প্রতিবাদে অংশ নেয়। ‘যুদ্ধ বন্ধ করো’ এবং ‘সবাইকে ফিরিয়ে আনো’ লেখা ব্যানার নিয়ে তারা নেতানিয়াহুর ওপর চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্তির দাবি জানান।

গত সপ্তাহে প্রকাশিত ভিডিওতে এভিয়াতার ডেভিড ও রোম ব্রাস্লাভস্কি নামের দুই ইসরায়েলি নাগরিককে দেখা যায়, যারা শারীরিকভাবে খুবই দুর্বল অবস্থায় রয়েছেন। রোববার (৩ আগস্ট) রেড ক্রস এই ভিডিওগুলিকে ‘ভয়ঙ্কর’ বলে মন্তব্য করে এবং বলেছে, এ ধরনের পরিস্থিতির দ্রুত সমাধান হওয়া উচিত।

ভিডিওগুলোর প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন একে ‘সহ্য করার অযোগ্য’ বলে অভিহিত করেন, এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস মন্তব্য করেন যে, এ ঘটনার পর গাজার ভবিষ্যতে হামাসের আর কোনো ভূমিকা থাকা উচিত নয়।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি রেড ক্রসের আঞ্চলিক প্রধান জুলিয়েন লেরিসনের সাথে আলোচনার সময় গাজায় বন্দীদের জন্য দ্রুত খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানোর আহ্বান জানান।

এদিকে, নেতানিয়াহু গাজায় দুর্ভিক্ষ চলছে—এমন অভিযোগ অস্বীকার করেছেন। যদিও জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা সংস্থা সতর্ক করে বলেছে যে, অঞ্চলটিতে দুর্ভিক্ষের মতো চরম সংকট তৈরি হয়েছে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রেড ক্রসের কোনো সহায়তার প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে, তবে শর্ত হলো—মানবিক সহায়তা পৌঁছানোর জন্য গাজায় একটি করিডোর খুলে দিতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
১৯৪ বার পড়া হয়েছে