ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

গাজায় প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রায় দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজা যেন মৃত্যুপুরী। হন্তারকের ভূমিকায় ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অবরুদ্ধ উপত্যকাটিতে প্রাণহানি ঘটেছে ৫৮ হাজারেরও বেশি। এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। বাদ যায়নি সাংবাদিক, চিকিৎসক, ত্রাণ বিতরণকারী স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীরাও।

রোববার (১৩ জুলাই) ভোর থেকে প্রায় মৃত্যু হয়েছে কমপক্ষে আরও ১শ’ ফিলিস্তিনির।

এদিন গাজা সিটির জনসমাগম এক বাজারে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারায় অন্তত ১২ জন। হামলায় এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ।

মিসাইল হামলা করা হয় গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে খাবার পানির জন্য অপেক্ষমাণ মানুষের উপর। যেখানে শিশুসহ মৃত্যু হয় ১০ জনের।

অপরদিকে, হামাস সদস্যদের লক্ষ্য করে ছোঁড়া মিসাইল যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে গিয়ে পড়েছে বলে দাবি আইডিএফ’র।

উল্লেখ্য, ইসরায়েলের ব্লকেড ও লাগাতার হামলায় গাজায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। হাসপাতাল, যানবাহনসহ গুরুত্বপূর্ণ সেবা চালু রাখতে অবরুদ্ধ উপত্যকাটিতে দ্রুত জ্বালানি সরবরাহের কথা জানিয়েছে জাতিসংঘ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
১২২ বার পড়া হয়েছে