ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

গাজায় সামরিক অভিযান সীমিত করার নির্দেশ ইসরায়েল সরকারের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় অনুদানে পরিচালিত সেনাবাহিনীর রেডিওতে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া একটি পোস্টে আর্মি রেডিওর মুখপাত্র জানান, সেনাদের শুধুমাত্র প্রতিরক্ষামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। গাজা সিটি দখলের উদ্দেশ্যে পরিচালিত সামরিক অভিযানও আপাতত স্থগিত রাখা হয়েছে।

এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে হামাসের পক্ষ থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রতিশ্রুতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে হামাস, যার জবাবে ইসরায়েলও আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতিও নিচ্ছে দেশটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
১১৪ বার পড়া হয়েছে