ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

গাজা গণহত্যায় ইসরাইলের বিচারের দাবি জানালো স্পেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, গাজায় সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরাইলকে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করতে হবে। তিনি পরিষ্কারভাবে জানান, যুদ্ধবিরতি হলেও ন্যায়বিচার ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।

রেডিও স্টেশন কাদেনা সের-এ দেওয়া এক সাক্ষাৎকারে সানচেজ বলেন,

“শান্তি মানে ভুলে যাওয়া নয়, শান্তি মানে দায়মুক্তি নয়। গাজায় যারা গণহত্যার জন্য দায়ী, তাদের ন্যায়বিচারের আওতায় আনতেই হবে।”

সাংবাদিকরা যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালুর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন, তখনই এই মন্তব্য করেন তিনি।

স্পেনের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, ইসরাইল বরাবরই গাজায় গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে, মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজা পুনর্গঠনের তার পরিকল্পনায় দুই রাষ্ট্র সমাধান নিয়ে স্পষ্ট কোনো অবস্থান এখনো নেই।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সেখানে দুই রাষ্ট্র সমাধানের আহ্বান জানালেও, ট্রাম্প দাবি করেন তিনি ‘ভিন্ন ধরনের সমাধান’ নিয়ে কথা বলছেন।
তিনি বলেন,

“কেউ এক রাষ্ট্র সমাধান চান, কেউ দুই রাষ্ট্র সমাধান। আমি এখন কিছু বলছি না, সময় হলে সিদ্ধান্ত নেব।”

তবে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় দুই রাষ্ট্র সমাধানের কিছু ইঙ্গিত পাওয়া গেছে বলেও ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২১৪ বার পড়া হয়েছে