ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

গায়ের জোর নয়, জনগণের ভালোবাসায় দেশ চলবে—উত্তরায় মাহমুদুর রহমান মান্না

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এমন একটি সরকার গঠন করা প্রয়োজন, যারা ২০২৪ সালের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং যেখানে শক্তির জোরে নয়, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধে দেশ পরিচালিত হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। মান্না বলেন, যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন, তাদের কাছে জনগণ নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরবে। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ানোর মতো বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ থাকতে হবে।
তিনি আরও বলেন, নাগরিকদের অধিকার আদায়ে সচেতন হতে হবে। বেকার ভাতা, দুঃস্থ ভাতা কিংবা নারী ভাতা পাওয়ার ক্ষেত্রে যেন কাউকে ঘুষ দিতে না হয়—সে ধরনের স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলেছে। এখন সেই লক্ষ্যে ভোটের মাধ্যমে এমন সরকার গঠন করতে হবে, যেখানে দুর্বৃত্তদের জায়গা হবে না। আগের মতো জোরজবরদস্তির রাজনীতি নয়, বরং মানুষের ভালোবাসা ও সম্মতির ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।
তিনি বলেন, কে মন্ত্রী বা কে এমপি হবেন—এই প্রতিযোগিতা পরে। এখন সবচেয়ে জরুরি সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ে তোলা। মুগ্ধ ও আবু সাইদের মতো যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের যথাযথ সম্মান দেখাতে হলে সেই ত্যাগের বিনিময়ে জনগণের জীবনমান উন্নত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৮৬ বার পড়া হয়েছে