ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

গুলিবিদ্ধ ওসমান হাদি চিকিৎসাধীন, গ্রামের বাড়িতে চুরির ঘটনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার মধ্যেই তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তবে কী কী জিনিসপত্র খোয়া গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের খাসমহল এলাকায় অবস্থিত ওসমান হাদির বাড়িতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে চুরি চালায়।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এর আগে শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এতে ওসমান হাদি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
১০১ বার পড়া হয়েছে