ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আবারও ২০ জনকে পুশ ইন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে আবারো ১০ শিশুসহ ২০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে মুষলধারে বৃষ্টির মধ্যেই তাদের অবৈধভাবে পুশ ইন করা হয়।

বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫ টার দিকে ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে দিয়ে ওই ২০ জনকে পুশ ইন করে।

এর আগে, ভারতীয় পুলিশ ভারতের হরিয়ান এলাকা থেকে ইটভাটায় কাজ করার সময় তাদেরকে আটক করে। পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে ৩ জন্য পুরুষ, ৭ জন মহিলা এবং ১০ জন শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কুড়িগ্রামের অধিবাসী বলে জানায়, বলেন এই কর্মকর্তা।

লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু তাদের হেফাজতে থাকা ২০ জনের উদ্ধৃতি দিয়ে জানান, ঠেলে দেয়া এই ২০ জন প্রায় দশ বছর আগে বিভিন্ন সময় বাংলাদেশের কুড়িগ্রাম এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর হরিয়ান এলাকায় একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বাংলাদেশের ভেতরে পুশ ইন করে।

তাৎক্ষণিকভাবে বিজিবি’র একটি টহল দল সীমন্ত এলাকা থেকে তাদের হেফাজতে নিয়ে স্থানীয় ক্যাম্পে থাকার ব্যবস্থা করেন। পরে তাদের দেয়া তথ্য যাচাই করা হয়। এ সময়, হেফাজতে থাকা ওই ২০ জনকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১২:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
১৫২ বার পড়া হয়েছে