ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান

চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

তিন মাসেরও কম সময়ে চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে স্টেশনটি থেকে যাতায়াত করতে পারায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।

জুলাই আন্দোলনে রাজধানীতে মেট্রোরেলের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি স্টেশন কাজীপাড়া ও মিরপুর-১০ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিগত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো, স্টেশন দুটি রক্ষণাবেক্ষণ শেষে চালু করতে অন্তত এক বছর সময় লাগবে।

তবে এক বছর নয়, দুমাসের মাথায় গত ২০ সেপ্টেম্বর চালু হয় কাজীপাড়া মেট্রোস্টেশনটি। এরপর থেকেই নগরবাসীর প্রতীক্ষা, কবে সচল হবে ব্যস্ততম স্টেশন মিরপুর-১০।

অবশেষে আনুষ্ঠানিকভাবে সুখবর দিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। গত ১৯ জুলাই বন্ধ হওয়ার দুই মাস ২৭ দিনের মাথায় আজ মঙ্গলবার থেকে মিরপুর-১০ স্টেশনে ফের শুরু হয়েছে যাত্রী ওঠানামা। শুধু তাই নয়, এখন থেকে শুক্রবার মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেনের মধ্যে বিরতির সময় ১২ মিনিট থেকে কমিয়ে ১০ মিনিটে নামিয়ে আনার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ।
 
কিন্তু কীভাবে সম্ভব হলো এতো দ্রুত ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সচল করা? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলছেন, কোনো সরঞ্জাম আমদানি না করে দেশীয় সম্পদের ব্যবহার করেই এটি সচল করা হয়েছে। এছাড়া, যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় তিনটি স্টেশনে কিছু যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়েছে।

মিরপুর ১০ মেট্রো স্টেশন চালুর পর স্বস্তির কথা জানালেন নগরবাসী। বেসরকারি চাকরিজীবী সুরাইয়া নাজনীন জানান, সকালে অফিসে আসার জন্য তিনি ১১ নম্বর থেকে মেট্রোরেলে উঠেন। আজ ট্রেনটি মিরপুর-১০ স্টেশনে থামে এবং সেখানে যাত্রী ওঠানামা করে। এ সময় সেখান থেকে উঠা যাত্রীরা সবাই স্বস্তি প্রকাশ করেন। 

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, শিগগির চালু হতে যাচ্ছে স্টেশনে না গিয়ে মেট্রোরেলের কার্ড রিচার্জ সুবিধাও।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
১৯৩ বার পড়া হয়েছে