ব্রেকিং নিউজ :
চীনের নাগরিকদের ইসরাইল ত্যাগের নির্দেশ
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি তীব্রভাবে অবনতির দিকে যাওয়ায় ইসরাইলে অবস্থানরত চীনা নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে চীন সরকার। চীনা দূতাবাস জানিয়েছে, নিরাপত্তার জন্য ঝুঁকি না নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ইসরাইল ত্যাগ করা অথবা চীনে ফিরে যাওয়া উচিত।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলার মাত্রা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও সংকটজনক হয়েছে। এমন পরিস্থিতিতে চীন নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য মিশরের সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করে একটি উদ্ধার অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে।
চীনা দূতাবাস আরও নির্দেশ দিয়েছে, যারা এখনও ইসরাইলে অবস্থান করছেন, তারা বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সামরিক স্থাপনার কাছ থেকে দূরে থাকবেন।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ইসরাইল উদ্ধার চীন নাগরিক নিরাপত্তা সংকট

























