ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়, সুপারিশ বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ

চেলসিতে এসে ফুটবলের প্রথম ‘মিলিয়ন ডলার গার্ল’ হলেন গিরমা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চেলসিতে এসে ফুটবলের প্রথম ‘মিলিয়ন ডলার গার্ল’ হলেন গিরমা।

মেয়েদের ফুটবলের দলবদল সেভাবে আলোচনায় আসে না। এর বড় কারণ হচ্ছে, মেয়েদের ফুটবলে ছেলেদের ফুটবলের মতো অর্থের ঝনঝনানি নেই। নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে কিংবা ফিলিপে কৌতিনিয়োদের দলবদলের অঙ্ক যেখানে মিলিয়ন ডলারে তিন অঙ্কের ঘর ছুঁয়েছে, সেখানে নারীদের ফুটবলের দলবদলে এতোদিন মিলিয়ন ডলারের ঘর ছোঁয়ারও ঘটনা ছিল না। অবশেষে মেয়েদের ফুটবলেও দেখা গেল মিলিয়ন ডলারের দলবদল।

মেয়েদের ফুটবলে মিলিয়ন ডলারের দলবদল দেখা গেল যুক্তরাষ্ট্রের তারকা নাওমি গিরমার কল্যাণে। যুক্তরাষ্ট্রের ক্লাব সান ডিয়াগো থেকে এই ২৪ বছর বয়সী সেন্টারব্যাককে বিশ্বরেকর্ড গড়ে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। রোববার (২৬ জানুয়ারি) গিরমাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

চেলসি গিরমাকে দলে ভেড়ানোর বিষয়টি ঘোষণা দিলেও দল বদলের ফি’র পরিমান উল্লেখ করেনি। তবে দ্য অ্যাথলেটিক এবং বিবিসি জানিয়েছে, মেয়েদের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা ৯ লাখ পাউন্ড বা ১.১ মিলিয়ন ডলারে (১৩ কোটি ৩৯ লাখ টাকা প্রায়) গিরমাকে দলে টেনেছে। যা মেয়েদের ফুটবলে দল বদলের অতীত রেকর্ডকে পেছনে ফেলেছে।

গত বছর বে এফসি জাম্বিয়ার স্ট্রাইকার র‍্যাচেল কুন্দানাঞ্জিকে মাদ্রিদ সিএফএফ থেকে ৭ লাখ ৮৮ হাজার ডলারে দলে ভিড়িয়েছিল। এটাই এতোদিন মেয়েদের দলবদল ফি’র বিশ্বরেকর্ড ছিল।

সান ডিয়েগো ওয়েভের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল গিরমার। তাকে দলে ভেড়াতে চেলসির সঙ্গে যুদ্ধে নেমেছিল মেয়েদের সুপার লিগে চেলসির প্রতিদ্বন্দ্বী লিঁও এবং আর্সেনাল।

গিরমাকে রোববার (২৬ জানুয়ারি) চেলসির পরবর্তী ম্যাচের আগে ক্লাবের সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে। স্টামফোর্ড ব্রিজে ওমেন সুপার লিগের এই ম্যাচে চেলসির প্রতিদ্বন্দ্বী আর্সেনাল।
 
চেলসিতে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত ২৪ বছর বয়সী গিরমা বলেন, ‘আমি এখানে এসে খুবই খুশি এবং উত্তেজিত। এটা কল্পনা মনে হচ্ছে।’

তিনি যোগ করেন, ‘অনেক বিষয়ই ছিল যা আমাকে চেলসিতে আসতে উৎসাহিত করেছে- এখানকার সংস্কৃতি, জেতার মানসিকতা, স্টাফ এবং খেলোয়াড়রা। শেখার জন্য এবং বেড়ে ওঠার জন্য এখানকার পরিবেশ সেরা, এই মুহূর্তে আমি যেটা চাচ্ছি। আমার জন্য এটা বেছে নেয়া সহজ ছিল।

যুক্তরাষ্ট্র জাতীয় দলে গিরমার অভিষেক ২০২২ সালে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচ খেলেছেন এই সেন্টারব্যাক এবং প্যারিস অলিম্পিকের সোনাজয়ী স্কোয়াডের সদস্যও ছিলেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
১২৫ বার পড়া হয়েছে