ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

জম্মু-কাশ্মীর : ৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, ৫ সেনা নিহত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জম্মু-কাশ্মীর : ৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, ৫ সেনা নিহত।

ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি ৩০০ ফুট গভীর খাদে পড়ে পাঁচ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ হতাহতের ঘটনা ঘটে।

সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি পুঞ্চ জেলার বানোইয়ে যাওয়ার সময় ঘারোয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি প্রায় ৩০০-৩৫০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে।এই ঘটনায় পাঁচজন নিহত ও ৮-৯ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।

তারা আরও জানান, তাদের কুইক অ্যাকশন টিম এবং জম্মু ও কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে এবং আহত কর্মীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, ১১ মারাঠা লাইট ইনফ্যান্ট্রির একটি সেনাবাহিনীর গাড়ি নীলম সদর দফতর থেকে এলওসি বরাবর বালনোই ঘোরা পোস্টের দিকে যাচ্ছিল। ঘোরা পোস্টের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
১৫৩ বার পড়া হয়েছে