ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

জয়পুরহাটে গভীর রাতে দুর্বৃত্তদের আক্রমণে এক নারীর প্রাণহানি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

 জয়পুরহাটে মধ্যরাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে এক নারী প্রাণ হারিয়েছেন, আর আহত হয়েছেন তার ভাতিজি।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতের দিকে জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে।

পুলিশ জানায়, চিরলা সরদারপাড়া এলাকায় একই ঘরে ঘুমিয়ে ছিলেন ফুফু ও ভাতিজি। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে টিউবওয়েলের হাতল দিয়ে তাদের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে নুরনাহার (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি ওই গ্রামের আব্দুল গফুরের মেয়ে।

গুরুতর আহত অবস্থায় ভাতিজি খাদিজা (১৬)–কে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা নাজমুল হোসেন জানান, কারা এই হামলা চালিয়েছে এবং উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
১০৮ বার পড়া হয়েছে