ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

জয়, ইয়াসির, আরিফুল ও আয়ুবের সেঞ্চুরিতে জমজমাট এনসিএল প্রথম দিন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিন ব্যাটারদের দাপটে রঙিন হয়ে উঠেছে মাঠ। আজ মাঠে গড়ানো চার ম্যাচের মধ্যে খুলনা ও বরিশালের ম্যাচ ছাড়া বাকি তিনটিতেই দেখা গেছে সেঞ্চুরির ঝড়।

রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম বিভাগের হয়ে দুজন খেলোয়াড় শতক হাঁকিয়েছেন— মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি। জয়ের ১২৭ ও রাব্বির ১২৯ রানের ইনিংসে ভর করে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম গড়ে ৪০১ রানের বিশাল সংগ্রহ।

ওপেনার জয় ১৬৫ বল মোকাবিলা করে ১৫ চার ও ২ ছয়ের সাহায্যে দলকে শক্ত ভিত গড়ে দেন। অন্যদিকে, পাঁচ নম্বরে ব্যাট করতে নামা রাব্বি ১৩৮ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় খেলেন আরও আক্রমণাত্মক ইনিংস। ইরফান শুক্কুরও অবদান রাখেন ৭২ রান করে। রাজশাহীর পক্ষে তাইজুল ইসলাম ১৫৯ রানের খরচায় নেন ৪ উইকেট। দিনের শেষে রাজশাহী ব্যাট করতে নেমে মাত্র ১ রানে হারায় ২ উইকেট— হাবিবুর রহমান সোহান ১ ও শফিকুল ইসলাম শূন্য রানে আউট হন।

অন্যদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নবাগত ময়মনসিংহের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আরিফুল ইসলাম। দলের টপ অর্ডার ব্যর্থতার পর তিনি ২০৮ বলে ১০১ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। আবদুল মজিদ করেন ৬৫ ও তাহজিবুল ইসলাম ৪৩ রান। প্রথম দিন শেষে ময়মনসিংহের সংগ্রহ ৭ উইকেটে ২৬৮। সিলেটের পেসার খালেদ আহমেদ নিয়েছেন ৩টি উইকেট।

দিনের তৃতীয় সেঞ্চুরি এসেছে ঢাকা বিভাগের ব্যাটার মার্শাল আয়ুবের ব্যাট থেকে। রংপুরের বিপক্ষে তিনি ১৬১ বলে করেন ১০৫ রান। তার সঙ্গে জিশান আলমের ৭১ রানের ইনিংসে ভর করে ঢাকা গুটিয়ে যায় ২২১ রানে। জবাবে রংপুর ২ উইকেট হারিয়ে ৬৫ রানে দিন শেষ করে।

অন্যদিকে খুলনায়, একমাত্র সেঞ্চুরিশূন্য ম্যাচে স্বাগতিক খুলনা বিভাগ ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩১২ রান, প্রতিপক্ষ বরিশাল।

এভাবে প্রথম দিনেই চার সেঞ্চুরির প্রদর্শনীতে জমে উঠেছে এবারের জাতীয় ক্রিকেট লিগের লড়াই।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
১১৫ বার পড়া হয়েছে