ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

জার্মানির এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত থাকার অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সংঘটিত একটি সাইবার হামলার সঙ্গে রাশিয়া জড়িত ছিল বলে অভিযোগ করেছে বার্লিন। এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করে জার্মান সরকার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে এবং মস্কোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ২০২৪ সালের আগস্টে দেশটিতে যে আলোচিত সাইবার হামলা ঘটে, তাতে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। একই সঙ্গে অভিযোগ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাংবিধানিক নির্বাচনে প্রভাব বিস্তার ও অস্থিরতা তৈরির চেষ্টা চালায় রাশিয়া।

তবে জার্মানির এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে মস্কো, দাবি করেছে এগুলো ভিত্তিহীন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার সম্ভাব্য সাইবার তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘স্টর্ম ১৫১৬’ নামে একটি অপতথ্য ছড়ানোর অভিযানের মাধ্যমে জার্মানির সাম্প্রতিক ফেডারেল নির্বাচন ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করা হয়। এই প্রচারণার লক্ষ্যবস্তু ছিলেন গ্রিন পার্টির শীর্ষ নেতা রবার্ট হাবেক এবং বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস।

এছাড়া ভোটের কয়েক দিন আগে নিরাপত্তা সংস্থাগুলো ব্যালট জালিয়াতির অভিযোগ তুলে তৈরি করা ভুয়া ভিডিও শনাক্ত করে, যা রাশিয়ার বিভ্রান্তিমূলক কার্যক্রমের অংশ বলে জানিয়েছে জার্মান সরকার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
৮৮ বার পড়া হয়েছে