ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

জীবননগরে জামায়াতকে হারিয়ে বিজয়ী বিএনপি প্যানেল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে বিএনপিপন্থি প্রার্থীদের প্যানেল বিজয় অর্জন করেছে। তারা জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলকে পরাজিত করে চারটি সদস্য পদে জয়ী হন।

রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।

ফলাফলে দেখা যায়, আল হাসান মো. আবু তালেব সর্বোচ্চ ২৩৩ ভোট পেয়ে প্রথম, মো. জাহিদুল ২২৩ ভোটে দ্বিতীয়, আরিফুল ইসলাম ২১৫ ভোটে তৃতীয় এবং দোলোয়ার হোসেন মুকুল ১৯২ ভোট পেয়ে চতুর্থ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে জামায়াতপন্থি প্যানেল থেকে মো. মিজানুর রহমান ১১৭, মো. হাফিজুর রহমান ১০৯, মো. আনোয়ারুল ইসলাম ১০৮ এবং মো. ওবাইদুল হক ৯৩ ভোট পান।

প্রিসাইডিং অফিসার জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ৪৯৭ জন ভোটারের মধ্যে ৩৪০ জন ভোট দেন, যার মধ্যে ১০টি ভোট বাতিল করা হয়।

বিজয়ের খবর প্রকাশের পর বিএনপি নেতাকর্মীরা বিদ্যালয় চত্বরে আনন্দ মিছিল বের করেন। এ সময় জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক নাসির ইকবার ঠান্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একলাছুর রহমান রাসেল, পৌর সদস্য সচিব সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমনসহ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
২০৮ বার পড়া হয়েছে