ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

জুনের মধ্যে বিদেশি ঋণের সাড়ে তিন বিলিয়ন ডলার আসবে: গভর্নর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আগামী জুন মাসের মধ্যে বাংলাদেশ প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ ক্ষেত্রে আইএমএফ দেবে ১৩০ কোটি ডলার। বাকি ২২০ কোটি ডলার আসবে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবি ও ওপেক থেকে।

এর আগে ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে রফতানি, রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি মনে করেন। মূল্যস্ফীতির ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে এ অবস্থা ধরে রাখতে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা থাকা জরুরি বলেও মনে করেন গভর্নর।

তিনি বলেন, বাজারভিত্তিক করার মানেই যে কোনো দরে কিনবে তেমন না। এখন যে দরে বেচাকেনা হচ্ছে তার আশপাশেই থাকবে বলে তিনি আশা করেন।

গভর্নর আরও জানান, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ ছাড়াই বিনিময় হার স্থিতিশীল রয়েছে। সামনের দিনেও এ ধারা অব্যাহত থাকবে। কেউ বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে। ডলার বাজার স্থিতিশীল রাখতে ৫০০ মিলিয়ন ডলারের ফান্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
১৮৯ বার পড়া হয়েছে