ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত আরও শতাধিক ব্যক্তি ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পেলেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এ মারাত্মকভাবে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। পুনর্বিন্যাস করা ক্যাটাগরির ভিত্তিতে আরও এক শতাধিক আহত ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর ১১(৪) ধারা অনুযায়ী মন্ত্রণালয়কে দেওয়া ক্ষমতার ভিত্তিতে গুরুতর আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পুনর্নির্ধারিত শ্রেণিতে গেজেট প্রকাশ করা হয়েছে। এই তালিকায় তাদের শ্রেণি নির্ধারণ করা হয়েছে ‘খ’ (গুরুতর আহত) হিসেবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশটি জারি হয়েছে এবং গেজেট প্রকাশের পর থেকেই এটি কার্যকর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
৫৫ বার পড়া হয়েছে