ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

জুলাই সনদের প্রতি সমর্থন জানালেন পার্থ, ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজ নিয়ে আশ্বাস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ জানিয়েছেন, তারা জুলাই সনদকে স্বীকৃতি দেন এবং এর প্রতিটি দফার প্রতি সম্মান প্রদর্শন করেন। তবে এ বিষয়ে বিরোধী দলের ‘মানবে না’ ধরনের বক্তব্যকে তিনি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন।
রোববার (১২ এপ্রিল) বিকেলে নিজ বাসভবনে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও জানান, ভোলা-বরিশাল সেতু প্রকল্পের ফাইল শিগগিরই একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি ভোলা সদর এলাকায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে নাজিউর রহমান মঞ্জুর স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৫ বার পড়া হয়েছে