ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ট্রাম্পের দাবি: আগামী ৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধে ইতি টানবে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে, গাজা যুদ্ধের অবসান অদূর ভবিষ্যতেই ঘটবে। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এ সংঘাতের “চূড়ান্ত সমাপ্তি” ঘটবে বলে তিনি বিশ্বাস করেন।

ট্রাম্প বলেন, “এই যুদ্ধ শেষ হওয়া প্রয়োজন। কারণ, খাদ্য সংকটসহ নানা সমস্যা এবং সহিংসতা-জনিত মৃত্যু ও ধ্বংসযজ্ঞ দিন দিন বেড়েই চলেছে।”

উল্লেখ্য, এর আগেও ট্রাম্প প্রশাসন একাধিকবার গাজা যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বাস্তবে যুদ্ধ থামার বদলে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বহু বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে নাকচ করেছে।

ট্রাম্প এই মন্তব্য এমন এক সময়ে করেছেন, যখন ইসরায়েলি বিমান হামলায় গাজার নাসের হাসপাতালে প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন, যাদের মধ্যে রয়েছেন ছয়জন সাংবাদিক। নিহতদের মধ্যে রয়টার্স ও আলজাজিরার সাংবাদিকও রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
৩৮৫ বার পড়া হয়েছে