ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জুলাই ও আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডের অভিযোগে ওবায়দুল কাদের এবং সাবেক উপাচার্য মাকসুদ কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ডাকসুর তিন নেতা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে তারা তাদের জবানবন্দি প্রদান করেন।

জবানবন্দি দেওয়া তিনজনের মধ্যে ছিলেন ডাকসুর সাবেক নেতা সাদিক কায়েম, সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী এবং পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

জবানবন্দি শেষে সাদিক কায়েম দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগকে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন সাবেক ভিসি মাকসুদ কামাল। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু অংশ এবং কিছু শিক্ষক এই ঘটনার দায়ীদের নিরাপদে দেশ ছাড়ার সুযোগ করে দিতে চেষ্টা করছে। সাদিক কায়েম শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে, গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
৯১ বার পড়া হয়েছে