ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

তরুণদের ভাবনায় আগামীর ঢাকা–বাংলাদেশ শুনলেন জায়মা রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চায়ের আড্ডায় তরুণ শিক্ষার্থীদের সঙ্গে দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। আগামীর ঢাকা ও বাংলাদেশের রূপরেখা কেমন হওয়া উচিত—সে বিষয়ে তরুণদের প্রত্যাশা ও ভাবনার কথা জানতে চান তিনি। পাশাপাশি একটি বাসযোগ্য রাজধানী গড়ে তোলার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এই আড্ডায় অংশ নেন জায়মা রহমান। আলোচনায় নগর পরিকল্পনা, সড়ক নিরাপত্তা এবং শহর ব্যবস্থাপনার বিভিন্ন দিক গুরুত্ব পায়।
আড্ডায় তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে লাগানো, মেধাপাচার রোধ, কর্মসংস্থানে নিরাপত্তা নিশ্চিত করা—এমন একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। একই সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ, যৌক্তিক কর্মঘণ্টা, অবসর সময়ের গুরুত্ব এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
৯২ বার পড়া হয়েছে