ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

তারেক রহমানের সংবর্ধনায় অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন আর নেই

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে নোয়াখালী সদর উপজেলা থেকে ঢাকার পূর্বাচলের উদ্দেশে যাত্রাকালে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৮) মারা গেছেন। তিনি নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান।

এর আগে, গত বুধবার ২৪ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বাগমারা এলাকায় নীলাচল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। ওই দুর্ঘটনায় জামাল উদ্দিনসহ বাসে থাকা অন্তত ৩২ জন বিএনপি নেতাকর্মী আহত হন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার রাত ১২টার দিকে নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে নেতাকর্মীদের বহনকারী বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বাগমারা বাজার এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বিএনপি নেতা জামাল উদ্দিন ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। শেষ পর্যন্ত শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিন মারা যান।

তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
৫৮ বার পড়া হয়েছে