ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ইরানের রাজধানী তেহরানে একটি রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই সফরে তিনি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।

গত সোমবার (১৪ এপ্রিল) সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। এতে তারা আঞ্চলিক উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলেন। এরপর তেহরান সফরের জন্য প্রিন্স খালিদ বিন সালমানকে আমন্ত্রণ জানান আব্বাস আরাগচি।

সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তেহরান সফরে যান প্রিন্স খালিদ বিন সালমান। সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা ত্বরান্বিত করতেই মূলত এই সফর করছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

এই সফর দুই দেশের মধ্যে বর্ধিত কূটনৈতিক সংলাপের ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে ইয়েমেন সংকট, পারস্য উপসাগরের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সহযোগিতার সম্ভাবনা উন্মোচন করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
১৫৫ বার পড়া হয়েছে