ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

দাবানলে পুড়ে চাকচিক্যের লস অ্যাঞ্জেলেস এখন ধ্বংসের নগরী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দাবানলে পুড়ে চাকচিক্যের লস অ্যাঞ্জেলেস এখন ধ্বংসের নগরী।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসায় কিছু এলাকায় ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তবে জৌলুসময় লস অ্যাঞ্জেলেস এখন ধোঁয়া, ছাই আর ধুলায় পূর্ণ।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। অঙ্গরাজ্যটিতে প্যালিসেইডস আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় মালিবু, সান্তা মনিকা এবং পূর্ব দিকে পাসাডেনা এলাকায় নিজ বাড়িতে ফেরার অনুমতি দেয়া হয় বাসিন্দাদের।

তবে একসময়ের চাকচিক্যময় লস অ্যাঞ্জেলেস শহরটি এখন যেন ধ্বংসের নগরী। যেদিকে চোখ যায় কেবল ছাই আর ধ্বংসাবশেষ। চোখ ধাঁধানো বিলাসবহুল বহু বাড়ি আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে। 
 
ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি এবং ফায়ার প্রটেকশন বলছে, প্যালিসাইডস ও ইটন আগুনে ১৬ হাজারের বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যালিসাইডসে ছিল সবচেয়ে ভয়াবহ আগুন।
 
লস অ্যাঞ্জেলেস এখন ছাই, ধুলা, ধোয়া আর ধ্বংসস্তূপে পূর্ণ। শহরটি বাসযোগ্য করতে ও পরিবেশগত সুরক্ষায় প্রতিদিন বর্জ্য অপসারণের পাশাপাশি অঞ্চলটির মাটি পরীক্ষা, বাতাস পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়। 
 
গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরবির্তনের বিরূপ প্রভাবের কারণে লস অ্যাঞ্জেলেসের দাবানল ভয়াবহ রূপ নেয়। 
 
এদিকে, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস পুনর্গঠনে সহায়তায় ‘এলএ রাইজেস’ নামে নতুন একটি বেসরকারি উদ্যোগের ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গর্ভনর। এর মাধ্যমে আল্টাডেনা, পাসাডেনা ও প্যাসিফিক প্যালিসাইডসের ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
১৫৫ বার পড়া হয়েছে