ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে তারেক রহমান, শুরু হলো ধারাবাহিক জনসভা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দীর্ঘ সময় পর চট্টগ্রাম সফরে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি চট্টগ্রামে পৌঁছান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দুই দশকের বেশি সময় পর তার এই সফরকে ঘিরে চট্টগ্রাম নগরী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার রাতটি চট্টগ্রামেই অবস্থান করবেন তারেক রহমান। রোববার বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর বিকেলে তিনি চট্টগ্রাম ত্যাগ করবেন।
পরবর্তী কর্মসূচিতে রোববার বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠ, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজির মাঠে পর্যায়ক্রমে জনসভায় অংশ নেবেন তিনি। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠেও আরেকটি সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।
ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সর্বশেষ জনসভায় অংশ নিয়ে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরে যাবেন।
উল্লেখ্য, এর আগে ২০০৫ সালের ৬ মে সর্বশেষ চট্টগ্রাম সফরে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের পর বিএনপির চেয়ারম্যান হিসেবে এই সফরকে তার রাজনৈতিক কর্মকাণ্ডের নতুন অধ্যায় হিসেবে দেখছেন দলের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৬১ বার পড়া হয়েছে