ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রাম সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দুই দশক পর এটি হতে যাচ্ছে তার চট্টগ্রাম সফর।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিমানযোগে চট্টগ্রাম যাবেন তারেক রহমান।
মাহদী আমিন বলেন, সফরের অংশ হিসেবে আগামীকাল তারেক রহমান ইয়ুথ পলিসি বিষয়ক একটি সংলাপে অংশ নেবেন। একই সময়ে ব্যারিস্টার জাইমা রহমান রিলস মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন সিলেট অঞ্চলে তারেক রহমানের সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে বলেন, ওই সফরের মাধ্যমে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। এজন্য তিনি দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয় উদ্যোগে বিনামূল্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া হবে।
ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি রয়েছে—এমন অভিযোগকে সম্পূর্ণ অপপ্রচার বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফরে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। ওই সফরে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৬০ বার পড়া হয়েছে