ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে: একদিনে নতুন ৯১২ রোগী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

সারা দেশে ডেঙ্গুর প্রভাব এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে ৯১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, দক্ষিণ সিটিতে ১৩১ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ৭২ জন, রাজশাহীতে ৮৮ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

এ সময়ের মধ্যে ৯২৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৯৩৮ জন।

এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮০ হাজার ৬৩৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩১৮ জন।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সারাদেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। তার আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ এবং আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখেরও বেশি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
৮৮ বার পড়া হয়েছে