ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দ্বিতীয় দিনেও বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর টানা দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কাজ করছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে তার কর্মদিবস শুরু হয়।
দিনের শুরুতে তিনি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। পাশাপাশি তিনি এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকদের সঙ্গেও আলাদাভাবে আলোচনা করেন।
সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর প্রস্তুতি চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন। পরে দুপুরে আরও একটি আন্তঃমন্ত্রণালয় সভায় বসার কথা রয়েছে তার। ওই বৈঠকে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং সারাদেশে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
৮১ বার পড়া হয়েছে