ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

দ্য ব্যাটেল বিগিন্স: আয়াতুল্লাহ খামেনি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোস না করার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ‘শুরু হলো যুদ্ধ ‘— বার্তা দিয়ে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন ইসরায়েলের প্রতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েল সরকারের একের পর এক হুমকির জবাবে প্রথমবারের মতো মুখ খুললেন খামেনি। সিরিজ এক্স বার্তায় ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রত্যয় জানান তিনি।

ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নে একের পর এক সহযোদ্ধাকে হারাচ্ছেন আয়াতুল্লাহ আলি খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তরফ থেকে অনবরত পাচ্ছেন হত্যার হুমকি। তবুও অকুতোভয় ইরানের সর্বোচ্চ নেতা।

দু’দিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ উচ্চারণ করেন—খামেনির মৃত্যু হলেই শেষ হবে সংঘাত। একদিন পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দেন—ইরাকের নেতা সাদ্দাম হোসেনের মতো একই পরিণতি বরণ করতে হতে পারে ৮৬ বছর বয়সী খামেনিকে।

হুমকি এসেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকেও। ডোনাল্ড ট্রাম্প জানান, খামেনির অবস্থান সম্পর্কে অবগত আছেন তারা। এখনই তাকে হত্যা করবেন না বললেও, ধৈর্য্যের বাধ ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্রমাগত এসব হুমকি-ধামকির প্রেক্ষিতে প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একের পর এক বার্তা দেন এক্স হ্যান্ডলে।

ইসরায়েলিদের সাথে কখনওই আপোস করবেন না জানিয়ে পোস্ট দেন তিনি। ইসরায়েলিদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান।

আরেক পোস্টে মহানবী হযরত মুহাম্মদ সাঃ- এর চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী র- কে স্মরণ করেন খামেনি। বলেন, সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। নিজের তলোয়ার-জুলফিকার নিয়ে খাইবারে ফিরছেন আলি।

আরবে ইহুদিদের শক্ত অবস্থান ছিল খাইবারে। ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক যুদ্ধের পর অঞ্চলটি জয় করেছিলেন ইমাম হযরত আলি (র), হায়দার নামেও যিনি পরিচিত।

সুরক্ষিত এক শহর আক্রান্ত, পোস্টের সাথে এমন একটি ছবিও জুড়ে দেন খামেনি। আরেক পোস্টে কুরআনের আয়াত তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা। প্রত্যয় জানান, আল্লাহর ইচ্ছায় ইসরায়েলিদের বিরুদ্ধে জয়ী হবে ইসলামিক রিপাবলিক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
১৯০ বার পড়া হয়েছে