ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার

নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র সাফল্যকে প্রধান উপদেষ্টা অসাধারণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

শনিবার ১৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা এক বার্তায় নাহিদ ইসলামের প্রতি মন্তব্য করেন যে, নির্বাচনে আপনার নেতৃত্বে এনসিপি যে সাহসিকতা দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে

তিনি আরও উল্লেখ করেন, মাত্র এক বছর আগে গঠিত একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে ছয়টিতে জয় লাভ করা এবং অন্যান্য আসনে সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা একটি অসাধারণ অর্জন এই সাফল্য কেবল নির্বাচনী পরিসংখ্যানের বিষয় নয় বরং এটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয় স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ

প্রধান উপদেষ্টা বলেন, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতি আজও অম্লান আছে আপনার নেতৃত্ব সাহসিকতা ও অদম্য মনোবল সেই আন্দোলনকে লক্ষ্যভিমুখী করে তুলেছে এবং আপনার সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়েছে আমি ব্যক্তিগতভাবে এবং জাতির পক্ষ থেকে আপনাদের সকলকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই

তিনি উল্লেখ করেন, আপনাকে কিছুদিন উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে পাওয়ার সুযোগ আমার জন্য মূল্যবান অভিজ্ঞতা সেই সময় আপনার কর্মদক্ষতা বিষয়ভিত্তিক গভীরতা নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে

প্রফেসর ইউনূস বলেন, গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন নতুন কণ্ঠস্বর উঠে আসে নতুন ধারণা স্থান পায় এবং প্রজন্মান্তরের সেতুবন্ধন তৈরি হয় আপনার দলের এই অল্প সময়ের সাফল্য প্রমাণ করে যে জনগণ বিশেষত তরুণ সমাজ নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত এই আস্থা রক্ষা করা এখন আপনাদের বড় দায়িত্ব

তিনি আরও বলেন, সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে আপনারা জনগণের আশা-আকাঙ্ক্ষা বিশেষত তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরার একটি ঐতিহাসিক সুযোগ পেয়েছেন আমি আশা করি আপনার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি গঠনমূলক যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেবে

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, আজকের এই অর্জন আগামী দিনের বড় দায়িত্বের পূর্বাভাস সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় প্রবেশ এই রূপান্তর যেন আদর্শ ও মূল্যবোধ অক্ষুণ্ণ রাখে সেটিই সবার প্রত্যাশা

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
২১ বার পড়া হয়েছে