ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান

 নির্ধারিত সময়েই স্থানীয় নির্বাচন আয়োজন করবে সরকার: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। কিছু প্রশাসনিক বিধিবিধান ও মেয়াদসংক্রান্ত বিষয় রয়েছে, যেগুলো সমন্বয় করে যথাসময়ে নির্বাচন আয়োজন করা হবে। এ ক্ষেত্রে নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল আরও বলেন, দেশ এখন নতুন পথচলায় রয়েছে। দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগোচ্ছে। অল্প সময়ের মধ্যেই তার নেতৃত্ব জনগণের আস্থায় শক্ত অবস্থান তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
৭৫ বার পড়া হয়েছে