ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

নির্বাচনী কর্মসূচিতে ময়মনসিংহে তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহে পৌঁছেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকার গুলশান থেকে সড়কপথে যাত্রা শুরু করে দুপুরে তিনি ময়মনসিংহ শহরে প্রবেশ করেন।

শহরে পৌঁছে তিনি জেলা সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেন। এরপর জেলা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এদিকে, ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে বাড়তি আলোচনার সৃষ্টি হয়েছে।

এরই মধ্যে বিভাগের চার জেলার নেতাকর্মী ও সমর্থকেরা জনসভাস্থলে উপস্থিত হয়েছেন। এই জনসভায় চার জেলার বিএনপি মনোনীত মোট ২৪ জন প্রার্থীকে সাধারণ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৩ সালে রোডমার্চ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সফর করেছিলেন তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৭৯ বার পড়া হয়েছে