ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

নির্বাচন ও গণভোটে শিল্পাঞ্চলের শ্রমিকদের ১০ ফেব্রুয়ারি ছুটি, পরে একদিন কাজ করিয়ে সমন্বয়ের সুযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ
  1. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—এই তিন দিন টানা ছুটি পাবেন শিল্পকারখানার শ্রমিকরা।
    তবে ঘোষিত ছুটির ক্ষেত্রে একটি শর্ত রাখা হয়েছে। ১০ ফেব্রুয়ারির ছুটি ভোগ করার পর প্রয়োজনে পরবর্তী সময়ে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত একদিন কাজ করিয়ে সেই ছুটি সমন্বয় করার সুযোগ থাকবে কারখানা মালিকদের।
    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
    প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, যেসব কারখানা নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটি কার্যকর করবে, তারা প্রয়োজন অনুযায়ী পরবর্তী যেকোনো দিনে একদিন কাজ করিয়ে এই ছুটির সমন্বয় করতে পারবে।
    জানা গেছে, পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর আবেদনের প্রেক্ষিতেই উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
৭৪ বার পড়া হয়েছে