ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়, সুপারিশ বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ

নির্বাচন ও সংস্কার নিয়ে যে বার্তা দিলেন জামায়াতের নায়েবে আমির তাহের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নির্বাচন ও সংস্কার নিয়ে যে বার্তা দিলেন জামায়াতের নায়েবে আমির তাহের।

অযথা সময় ক্ষেপনের বিপরীতে থাকলেও নির্বাচনের আগে পর্যাপ্ত সংস্কার কাজ শেষ করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সোমবার (২০ জানুয়ারি) ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে বাংলাদেশ সফররত জাতিসংঘের নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশন প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন দরকার। দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না; প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকবে- এসব বিষয়েও সংস্কার প্রয়োজন। আর সংস্কার কমিটির জন্য যেসব পরামর্শ এসেছে তা নিয়ে আলোচনা শুরু করে তা প্রয়োগের পর থেকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার বিষয়ে মত দেন তিনি।
 
বিএনপির ৫ আগস্ট নির্বাচনের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি বড় দল। তাদের নির্বাচনের বিষয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি আসছে। আমরা চাই পর্যাপ্ত সংস্কার শেষে নির্বাচন হোক। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো আমাদের কোনো স্ট্যান্ড নেই। আমরা পর্যালোচনা করছি।
 
এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিষয়টি জনগণ ও দেশের চিন্তার ওপর নির্ভর করবে জানিয়ে তিনি বলেন, কে নির্বাচনে অংশ নেবে, নেবে না এ বিষয়ে আমরা বলেছি, আমাদের আইনি বিষয়ে কোনো স্ট্যান্ড বা পরামর্শ নেই। এটা জনগণ, সামাজিক ও পরিবেশের ওপর নির্ভর করবে।
 
নির্বাচনে ইউএনডিপির সহযোগিতা বিষয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রযুক্তিগত সহায়তার বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তবে আমরা বলেছি কোনো ইন্টারফেয়ার করার জন্য নয় কাউকে চাই না।
 
প্রতিনিধিদলে ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রেস ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
১২৩ বার পড়া হয়েছে