ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে সিলেট-৪ আসনের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন করা- বদরুজ্জামান সেলিম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ফাইল ছবি

সিলেট মহানগর বিএনপি’র সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদলের সোনালী ফসল বিএনপির সমর্থিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম বলেছেন, সিলেট-৪ আসনটি প্রাকৃতিক গ্যাসের ভান্ডার, এখানকার গ্যাস সারাদেশে সরবরাহ হয়ে জাতীয় গ্রিডে যোগ হলেও সিলেট-৪ আসনটি রয়েছে বরাবরই অবহেলিত।

ইনশাআল্লাহ দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে সিলেট-৪ আসনের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন করা। তিনি বলেন, প্রাকৃতিক খনিজ ভান্ডার পাথর কোয়ারীগুলো সিলেট-৪ আসনের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জে অবস্তিত। কিন্তু দীর্ঘদিন এ এসব খনিজ সম্পদ লুটপাট করেছে একটি মহল।

আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে আলাপ আলোচনা করে পাথর কোয়ারীগুলো খোলে দিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলাপ আালোচনা করে যাতে সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়, সেই ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, এই আসনের সব কয়টি রাস্তাঘাট নির্মান, সংস্কার, মেরামত ও ব্রিজ-কালভার্ট নির্মানকল্পে যা যা করণীয় তাই করবো। বিশেষ করে কাঁচা রাস্তাগুলো পাকা করণে সকল ব্যবস্থা করা হবে।বেকার-সাধারণ মানুষের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করে কল কারখানা স্থাপন করবো ইনশাআল্লাহ। সিলেট-৪ আসনের শিক্ষার মান উন্নয়নের কারিগরি কলেজ স্থাপনসহ এলাকায় শিক্ষার মান উন্নয়নে এলাকার মেধাবী গরিব ছাত্র-ছাত্রীদের বিনা খরচে লেখাপড়ার ব্যবস্থা করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

যুক্তরাজ্যে বসবাসরত দলীয় নেতাকর্মী শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী ও বিশেষ করে সিলেট ৪ আসনের নির্বাচনী এলাকার জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শরিফুজ্জামান স্বপন। সাবেক ছাত্রদল নেতা যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, ইউ কে বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সহ-সভাপতি গোলাম রব্বানী সোহেল, সহ-সভাপতি আব্দুল মুকিত, কেন্দ্রীয় যুবদল নেতা আশিকুর রহমান আশিক, বাংলাদেশ থেকে আগত সাবেক ছাত্রদল নেতা ও সাবেক রাষ্ট্রপতির এপিএস তৈমুর হোসেন বিপুল, ইউ কে বিএনপির যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, খসরুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা ফয়জুল হক, আশরাফ গাজী, সাব্বির আহমদ ছোটন, জাইমা পাঠাগারের চেয়ারম্যান আকরাম হোসেন, শাকসুর প্রথম নির্বাচিত জিএস নুরুজ্জামান, লন্ডন টাওয়ার হেলমেট এর সাবেক ডেপুটি মেয়র ওয়াহিদুজ্জামান, কোম্পানীগঞ্জ উপজেলার পক্ষে আফজাল রশিদ সেলিম, মো. আহমেদ জাওয়াদ, জৈন্তাপুর উপজেলা থেকে আলী আকবর সিদ্দিকী, আব্দুল মোছাব্বির, গোয়াইনঘাট উপজেলার পক্ষে গোলাম কুদ্দুস কামরুল, আবু তায়েফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২০:২০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
১৫৬ বার পড়া হয়েছে