ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের Logo চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo পদ্মায় বাসডুবি: উদ্ধার হলো ২৫ জনের মরদেহ, তদন্তে কমিটি Logo হরমুজের পর বাবেল মান্দেব নিয়েও ইরানের নতুন সতর্কবার্তা Logo আজ মহান স্বাধীনতা দিবস, জাতির শ্রদ্ধা শহীদদের প্রতি Logo রাজস্ব ঘাটতিতে চাপে সরকার, আদায় বাড়াতে জোর দিচ্ছে এনবিআর সংস্কারে Logo পদ্মায় বাস দুর্ঘটনার ৫ ঘণ্টা পরও নিখোঁজ বহু যাত্রী Logo ইরান যুদ্ধ থামার ইঙ্গিত? ১৫ দফা প্রস্তাব ঘিরে বাড়ছে জল্পনা Logo মগবাজারের ঘটনায় নিজেদের অবস্থান জানিয়ে ভিডিও প্রকাশ নবীন ফ্যাশনের Logo ২০২৬ বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে ফিফার বিরুদ্ধে ইউরোপীয় সমর্থকদের মামলা

নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল তারকা নেইমারকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেই তার পাশে দাঁড়ালেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তার মতে, নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করাই কঠিন।

ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, পুরোপুরি ফিট না থাকলে নেইমারকে দলে রাখা হবে না। ফলে আসন্ন প্রস্তুতি ম্যাচগুলোর স্কোয়াডে জায়গা হয়নি এই তারকার। বৃহস্পতিবার (২৬ মার্চ) ফ্রান্সের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল, এরপর রয়েছে ক্রোয়েশিয়ার সঙ্গে আরেকটি প্রস্তুতি ম্যাচ।

এই প্রেক্ষাপটে গ্লোবোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ব্রাজিল দলে ভিনিসিউস জুনিয়রের পাশাপাশি নেইমারের উপস্থিতিও সমান গুরুত্বপূর্ণ। ভিনি নিজেকে আরও উন্নত করতে কাজ করছে, তবে নেইমার একজন বিশেষ মানের খেলোয়াড়, যাকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না।

এমবাপ্পে আরও জানান, সাবেক কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। তবে তার বিশ্বাস, বিশ্বকাপের সময় নেইমার পুরোপুরি প্রস্তুত থাকবেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্যারিস সেন্ট জার্মেইতে একসঙ্গে খেলার অভিজ্ঞতা তুলে ধরে এমবাপ্পে বলেন, নেইমার এমন একজন ফুটবলার, যিনি মুহূর্তেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। তার সঙ্গে খেলে অনেক কিছু শিখেছেন বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে এমবাপ্পে নেইমারের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে তার গুরুত্বপূর্ণ অবদানের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
৮ বার পড়া হয়েছে