ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পঞ্চগড়-১ এ মনোনয়ন নিলেন এনসিপির সারজিস আলম, সময় বাড়ল আবেদন জমার শেষ তারিখ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ‘শাপলা কলি’ প্রতীকের জন্য মনোনয়ন আবেদন জমার শেষ তারিখ ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে সারজিস আলম মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সারজিস আলম জানান, পঞ্চগড়ের স্বাস্থ্য, শিক্ষা ও শিল্প খাতে কার্যকর উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার। তিনি বলেন, নির্বাচিত হলে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কোনো রাজনৈতিক নেতাকে অকারণে হয়রানি না করার প্রতিশ্রুতি দেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, আগামীকাল (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায় ঘোষণার দিন মাঠে থাকবে এনসিপি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়িত্ব সরকারের।

সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের ভারত সফর নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, এই সফর আসন্ন জাতীয় নির্বাচনে ভারতের সম্ভাব্য হস্তক্ষেপের ইঙ্গিত কি না—এ বিষয়ে সরকারকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
১৪০ বার পড়া হয়েছে